২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান আ.লীগে ‘বিদ্রোহ’, বহিষ্কারের সুপারিশ

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়ায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যাকে বহিষ্কারের সুপারিশ করেছেন স্থানীয় নেতারা। 

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 04:08 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এই আওয়ামী লীগ নেতা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বান্দরবান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর বাহাদুর এমপির বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।”

এ আসনের বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এবারো দলীয় টিকেট পেয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে অবহিত করেছি। তার বহিষ্কার এখন সময়ের ব্যাপার।”

এর প্রতিক্রিয়ায় প্রসন্ন কান্তি বলেন, “আমার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়েছি দলের জন্য। দলের স্বার্থে কাজ করতে গিয়ে পা হারিয়েছি। সাধারণ মনুষের দাবিতে মনোনয়নপত্র দাখিল করার কারণে আমাকে যদি বহিষ্কার করা হয়, তাহলে আমি তাদের ধন্যবাদ জানাই।”

তবে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলেও তিনি আশাবাদী।

“আমি লড়ব সাধারণ মানুষের জন্য। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আমার পাশে থাকবেন।