২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির বাড়িতে নিরাপত্তা জোরদার

দেশের চলমান রাজনৈতিক অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চুয়াডাঙ্গায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বাড়িতে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:09 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল দুদফায় ছয়দিন অবরোধ ডাকে। দেশব্যাপী চালানো হয় অগ্নিসংযোগ, বোমাবাজি, ট্রেনলাইন উৎপাটন, ভাংচুরসহ ব্যাপক নাশকতা।

জীবননগর থানার ওসি আব্দুর রকিব খান জানান, উপজেলার আন্দুলবাড়িয়া ও অনন্তপুর সড়কের পাশে অবস্থিত বাড়িটিতে কেউ বসবাস না করলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ র্নিবাচনের তফসিল ঘোষণার পর সিইসি কাজী রকিব উদ্দিন আহমদের ওই বাড়িতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজরদারি করছে।

এলকাবাসী জানিয়েছে, পুলিশের পাশাপাশি মহল্লার লোকজনও বাড়ির দিকে নজর রাখছে।

প্রতিবেশী মোল্লা আলতাব হোসেন বলেন, “কাজী রকিব আমাদের গর্ব। তার বাড়িটি নাশকতার হাত থেকে রক্ষার দায়দায়িত্ব এ মহল্লাবাসীর।”