কিশোরীকে ১১ দিন ‘আটক রেখে নির্যাতন’
চাঁদপুরে এক কিশোরীকে (১১) ১১দিন অাটক রেখে নির্যাতন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার মহামায়া এলাকা থেকে কিশোরীটিকে উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সদর মডেল থানার এসআই মো. মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে জানান, ওই কিশোরী ঢাকায় খালার বাসায় থেকে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের নবম শ্রেণিতে পড়ে। ১১ দিন আগে খালার সঙ্গে রাগ করে গ্রামের বাড়ি ফেনীর উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়।
লঞ্চে চাঁদপুর হয়ে ফেনীতে যাওয়ার ইচ্ছা ছিল তার।
“ওই বাড়িতে তাকে ১১ দিন ধরে বন্দি রেখে নির্যাতন চালানো হয়।”
রোববার সে ওই বাড়ি থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে পু্লিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ঘটনার পর আমিন ও তার বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
