২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহেদ-ইলিয়াস ডিআরইউর সভাপতি-সম্পাদক পুনর্নির্বাচিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে  শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান পুনর্নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে দৈনিক সমকালের শাহেদ চৌধুরী পেয়েছেন ৭৩৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সকালের খবরের আজমল হক হেলাল  পেয়েছেন ২৩৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আমার দেশের ইলিয়াস খান পেয়েছেন ৫৪৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী  যুগান্তরের শেখ মামুনুর রশীদ পেয়েছেন ৪১৩ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ (ইন্ডিপেন্ডেন্ট) ৩৪৫ ভোট, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম (জনকণ্ঠ) ৪৭১ ভোট, সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী (বাসস) ৫০৮ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আজাদ (আলোকিত বাংলাদেশ) ৪৯৯ ভোট, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. সাজ্জাদ হোসেন (বাসস) ৬৭৯ ভোট, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ (কালেরকণ্ঠ) ৫২০ ভোট, নারী বিষয়ক সম্পাদক সৈয়দা লুৎফা শাহানা (দিগন্ত টিভি) ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, হাসান জাহিদ তুষার (ডেইলি স্টার- ভোট ৫২০), মঈন উদ্দিন খান (নয়াদিগন্ত-৪৯২), পিনাকী তালুকদার (এটিএন নিউজ-৪৬৭), মানিক মুনতাসীর (বাংলাদেশ প্রতিদিন-৪৫৯), পারভীন সুলতানা (দিগন্ত টিভি-৪৪৪), সালাহউদ্দীন আহমাদ বাবলু (এসএ টিভি-৩৯৮), তোফাজ্জল হোসেন (আমাদের অর্থনীতি-৩৭৮)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক পদে আশারাফুল ইসলাম (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক পদে শেখ মুহাম্মদ জামাল হোসাইন (ইনকিলাব), ক্রীড়া সম্পাদক পদে বদরুল আলম খোকন (সংবাদ), আপ্যায়ন সম্পাদক পদে মোস্তফা কাজল (বাংলাদেশ প্রতিদিন), কল্যাণ সম্পাদক পদে জামিউল আহসান সিপু (ইত্তেফাক)।  

ডিআরইউর এক হাজার ১৫৭ ভোটারের মধ্যে ৯৮১ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার গোলাম সারওয়ার সন্ধ্যা ৭টায় নির্বাচনের ফল ঘোষণা করেন।

সেগুন বাগিচায় ডিআরইউ কার্যালয়ে এই নির্বাচন হয়।