২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলারোয়ায় ৩ পিকেটার দণ্ডিত

অবরোধে নাশকতার অভিযোগে সাতক্ষীরার কলারোয়ায় তিন পিকেটারকে দুমাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ সাজা দেন।

দণ্ডিতরা হলেন কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মফিজুল ইসলাম (২৫), বাবলা মিয়া (২২) ও দয়াল হাসান (৩০)।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এম ইমাম আহসান জানান, অবরোধের নামে নাশকতার অভিযোগে বিকালে লাঙ্গলঝাড়া থেকে বিজিবি সদস্যরা এ তিনজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, সন্ধ্যায় আটকদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

কলারোয়া থানার ওসি শাহাদারা খান সাংবাদিকদের জানান, সাজাপ্রাপ্তদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।