২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

নগরীর বাকলিয়া থানাথীন ইছাকের পুল এলাকা থেকে এক হাজার চারশ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার সন্ধ্যার এ অভিযানে গ্রেপ্তার দুই জন হলেন নুরুল হাকিম (৪৫) ও জাহিদুল ইসলাম (২৪)। তারা দুইজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইছাকের পুল এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের পকেটে থাকা সাতটি প্যাকেটে রাখা এক হাজার চারশ ইয়াবা উদ্ধার করা হয়।