২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে রোববার হরতাল

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মুক্তির দাবি এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার বিকাল ৫টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন।

মোজাফফর হোসেন বলেন, যুক্তিসঙ্গত আন্দোলন বানচাল করতেই সরকার পুলিশ বাহিনী দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। যুগ্ম মহাসচিবসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং রিজভীর মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামু, সুলতান আলম বুলবুল, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন বক্তব্য রাখেন।