২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

নিহতের নাম নাসির উদ্দীন (২৫)। তিনি নসিমনের চালক বলে পুলিশ জানিয়েছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর গ্রামের এসার উদ্দীনের ছেলে।

শুক্রবার সকালে উপজেলার বড় ভিটাপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  সকাল পৌনে ৮টার দিকে বালু ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে অপর একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে নাসিমন চালক নাসির ঘটনাস্থলে মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।