২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে আগুন

১৮ দলের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে সাভারের শিমুলতলা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের শিমূলতলায় এ আগুনে বাসটির ভেতরে সম্পূর্ণ পুড়ে গেছে।

তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিমূলতলা এলাকায় শ্রমিকবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিএনপির কর্মীরা।

সাভার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই টহলরত পুলিশ জলকামান দিয়ে আগুন নিভিয়ে ফেলে।