গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত
খাগড়াছড়ির মানিকছড়ির মরা কয়লা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-এর এক কর্মী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনায় নিহত গোপাল চাকমা (৩৭) মানিকছড়ি উপজেলার বাসিন্দা। তার বাবা বিজয় চাকমা।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর শুনে দূর্গম এই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর মানিকছড়ি উপজেলা সদরে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চটগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু লারমার পক্ষের নেতা পেশকা মারমা নিহত হন।
এদিকে ইউপিডিএফ-এর কেন্দ্রীয় মূখপাত্র নিরন চাকমা করে বলেন, “ সন্তু লারমার মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা এই হামলায় জড়িত।”
খাগড়াছড়ি ইউপিডিএফ সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গোপাল চাকমা সাংগঠনিক কাজে মানিকছড়ি-রামগড় উপজেলা সীমান্তবর্তী মরাকইল্যায় গিয়েছিলেন।
সেখানে একটি চায়ের দোকানে বসে আলাপকালে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র বোরকা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে।
এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
