২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমায় পুলিশ আহত

বিরোধী দলের অবরোধের মধ্যে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এতে এক পুলিশ গুরুতর আহ্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুর ৩টা ১৮ মিনিটে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় এ বিস্ফোরণ ঘটে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এতে সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল রানা গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়েছে বলে সুমন মাহমুদ জানিয়েছেন।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার থেকে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি।