শেরেবাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
১৮ দলীয় জোটের অবরোধের কারণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্ অধ্যাপক মো. শাদাত উল্লাহর সভাপতিত্বে ভর্তি কমিটির জরুরি সভায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেয়া হবে বলেও জানান বশিরুল।
