২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ শুরু

অবরোধকারীরা লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেন লাইনচ্যূত হয়ে ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার বেলা ১টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন রেলের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান।

হামিদুল ইসলাম খান জানান, ময়মনসিংহের শ্যামগঞ্জ রেল জংশনের কাছে লাইনচ্যুত আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি ও ইঞ্জিন উদ্ধারের কাজ চলে ৩২ ঘণ্টা।

এরপর রেললাইন জোড়া দিয়ে ও স্লিপার বসিয়ে পড়ে যাওয়া বগি ও ইঞ্জিন লাইনের উপর থেকে পাশে সরিয়ে আনে উদ্ধারকারী ট্রেন। এরপর চলাচল শুরু হয়।

মঙ্গলবার ভোর ৫টার দিকে শ্যামগঞ্জ রেল জংশনের আউটার সিগন্যালের কাছে দুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেট খুলে ফেললে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।