গাজীপুরে হরতাল বৃহস্পতিবার নয়, বুধবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহকে গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরে বিএনপির ডাকা হরতাল একদিন এগিয়ে আনা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল আলম জানান, সমাপনীসহ বিভিন্ন পরীক্ষার্থীর কথা বিবেচনা করে বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল একদিন এগিয়ে এনে বুধবার করা হয়েছে।
কিন্তু পরবর্তীতে প্রাথমিক সমাপনীসহ বিভিন্ন পরীক্ষার্থীর কথা বিবেচনা করে তা পরিবর্তন করে বুধবার করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে হান্নান শাহকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে মঙ্গলবার দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
