২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

আগামী ২৮ নভেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অনিবার্য কারণে পূর্ব নির্ধারিত এই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা আরো জানান, এবছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ১৬টি বিভাগের এক হাজার ১৩৪ আসনের বিপরীতে ২৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

খুব শিগগিরই পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে।