২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর ওসিকে হত্যার হুমকি

ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনকে সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

গত দুদিন ধরে কে বা কারা ইন্টারনেটের মাধ্যমে তাকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এবং ফোন করে এ হুমকি দেয়া হচ্ছে বলে ওসি জানান।

ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এসএমএসগুলোতে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান।