ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের সাজা
টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে নাশকতায় জড়িত থাকার দায়ে ছয় জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে এই অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
ঢাকা নগর মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অপরাধে চকবাজার, পল্টন ও সবুজবাগে দুই জন করে মোট ছয় জনকে সাজা দেয়া হয়েছে।
এদের মধ্যে পল্টনের দুই জনকে ছয়মাস করে এবং বাকি চারজনের প্রত্যেককে এক বছর করে সাজা দেয়া হয়।
এছাড়া রাজধানীতে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আবু ইউসুফ।
