২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাস ধর্মঘট

শরীয়তপুরে দুগ্রুপ শ্রমিকের সংঘর্ষ ও দুই নেতাকে জখম করার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে জেলা শ্রমিক ইউনিয়ন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার সকালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার ও সাবেক সাধারণ সম্পাদক এলিম পাহাড় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে শরীয়তপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে।

এদিক, সংঘর্ষের ঘটনায় পালং মডেল থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ফারুক বেপারী জানান, সকাল ১০টায় এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এই ধর্মঘটের ডাক দেয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোক্তার হোসেন, সহ সভাপতি মো. ইদ্রিস মাদবর, সহসাধারণ সম্পাদক ফারুক বেপারী, সাংগঠনিক সম্পাদক দুলাল বেপারী, কোষাধ্যক্ষ স্বপন বেপারী তথ্য সম্পাদক সুমন তালুকদার প্রমুখ।