২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিনেমা হলে আগুন

বিরোধী দলের অবরোধের মধ্যে গাজীপুরে একটি সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈরের সাগর সিনেমা হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হলের বেশ কিছু যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায়  এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, ভোরে সিনেমা হলের দোতলায় আগুন লেগে মুহূর্তের মধ্যে তা পুরো হলের ভিতরে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সিনামা হলের সিট, পর্দা, রিলে মেশিনসহ মূল্যবান যন্ত্রাংশ পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

সিনামা হলের মালিক মা. মাসুদ আলম জানান, অাগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।