বিশ্বনাথে বুধবার হরতাল
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলায় হরতাল ডেকেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ১৮ দলের অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের এ সংঘর্ষ হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বশির আহমদ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাটিপেটা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ হরতাল আহবান করা হয়েছে।
