২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নির্বাচন কার্যালয়ে আগুন

ফেনী সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুনে বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়েন্ত্রণে আনে।

তবে, কেউ আগুন দিয়েছে কি না তা প্রশাসন নিশ্চিত করতে পারেনি।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এনামুল করিম জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুন দেখে নৈশ প্রহরীরা তাকে খবর দেন।

পরে তিনি ফেনী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে উপজেলা নির্বাচন কার্যালয়ের একটি কক্ষের সব কাগজপত্র পুড়ে যায়।”

ইউএনও আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্ট-সার্কিট না দুর্বৃত্তদের দেয়া আগুন তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

এটি অগ্নিসংযোগের ঘটনা হলে তদন্ত সাপেক্ষে মামলা করা হবে বলে ইউএনও জানান।

সকালে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার ও পুলিশ সুপার পরিতোষ ঘোষ অাগুনে ক্ষতিগ্রস্ত উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন করেছেন।