চট্টগ্রামে বিদেশ পাচারের আগে ২৩ জন উদ্ধার, আটক ৬
চট্টগ্রাম নগরীর একটি নির্মাণাধীন ভবন থেকে ২৩ জন উদ্ধার হয়েছে, যাদের মালয়শিয়া পাচারের জন্য আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে নগরীর খতিবের হাট এলাকা থেকে তাদের তাদের উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া ভিন্ন একটি স্থানে অভিযান চালিয়ে আরো দুজনকে আটক করা হয় বলে জানান এসি রউফ।
