২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র-গুলি-বোমা উদ্ধার

বেনাপোল বাজারে পিস্তল, গুলি ও হাতবোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার ভোরে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথভাবে হোটলে মৌ সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।

তিনি বলেন, এ সময় ‘ভারতের’ তৈরি দুইটি ভারতীয় পিস্তল, সাত রাউন্ড গুলি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হযেছে।

নাশকতার উদ্দ্যেশ্যে এই অস্ত্র-গুলি-বোমা আনা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।