ওমরাহ পালনে মক্কায় প্রধানমন্ত্রী
ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফাইল ছবি
এই সফরে পরিবারের সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলে তার প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি জানান, মক্কায় শুক্রবারই ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। এরপর জুমার নামাজ আদায় করে মদিনায় যাবেন।
সেখানে হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন তিনি।
ওমরাহ পালন শেষে শনিবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
