২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে একজনের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, বুধবার বেলা ১২ টার দিকে মুলাডুলী গ্রামে একটি  আখ ক্ষেতে  লাশটি পাওয়া যায়।  

নিহতের আনুমানিক বয়স ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ। 

ওসি বিমান বুস বলেন, “দৃর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর লাশ আখ ক্ষেতে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে।”  

ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।