২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল বাংলা সুগার মিলে হামলা, আহত ৬

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলে বহিরাগতদের হামলায় মিলটির ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জন আহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা কী কারণে হয়েছে তা কর্তৃপক্ষ জানাতে পারেনি।

এ ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে মিলের কার্যক্রম বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।   

ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান খান জানান, আগামী ২২ নভেম্বর মিলের আখ মাড়াই মওসুম শুরু হওয়ার কথা। এই নিয়ে সোমবার রাতে অন্য কর্মকর্তাদের সঙ্গে অফিসার্স ক্লাবে আলোচনা করছিলেন।

হামলায় তিনি, নিরাপত্তাকর্মী খোরশেদ আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান আল আমীন, সমন্বয়ক কর্মকর্তা আশরাফ সিদ্দিকী, স্টোর কর্মকর্তা আজিজুল ওয়াহাব ও কর্মকর্তা কনক কুমার আহত হয়েছেন।

দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিলবাংলা সুগার মিল কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে।

ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।