২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু: চালক বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চালক ও তার সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকো মাস্টার শামসুল হক ও সহকারী লোকো মাস্টার আবদুর রহমানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় লাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় কাটা পড়েন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সাবেক চিকিৎসক রফিকুর রহমান  চৌধুরী (৬২)।

অবসরে গেলেও তিনি ক্যাম্পাসেই বসবাস করে আসছিলেন।