২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় গৃহবধূ খুন  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূ খুন হয়েছেন। এরপর থেকে স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন পালিয়ে রয়েছেন।   

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জয়দেব সড়কের একটি বাসায় হোসেন কাওসার ডাবলুর স্ত্রী মাহফুজা খাতুন মিতুর (২৪) লাশ পাওয়া যায়। মিতু পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালি জামতলা এলাকার মোজাম্মেল হকের মেয়ে।

স্বজনদের অভিযোগ, যৌতুকের কারণেই শ্বশুরবাড়ির লোকেরা তাকে পিটিয়ে হত্যা করেছে।     

উল্লাপাড়া থানার এসআই আব্দুস সামাদ জানান, দুই বছরের সংসারে প্রায়ই মিতুকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য মারপিট ও নির্যাতন করত। 

ধারণা করা হচ্ছে সোমবার বিকালে মারধরের একপর্যায়ে মিতুর মৃত্যু হয়। তার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই এসএম মাসুদ রানা বাদী হয়ে ডাবলুসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

এসআই সামাদ আরো বলেন, ঘটনার পর থেকে ডাবলু ও তার পরিবারের লোকেরা পলাতক রয়েছেন।