উপ-সচিব হলেন নন-ক্যাডারের দুই কর্মকর্তা
নন-ক্যাডার থেকে পদোন্নতি পাওয়া দুই সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় রওশন আরা আকতার ও মো. আনোয়ার হোসেনকে উপ-সচিব হিসাবে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে।
নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য উপ-সচিবের নয়টি সংরক্ষিত পদ রয়েছে।
