২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিপুল ভারতীয় কাপড় উদ্ধার, আটক ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় থ্রি-পিচসহ ট্রাকভর্তি ভারতীয় কাপড় উদ্ধার করেছে পুলিশ। এ সময়  ট্রাক চালকসহ দুই জনকে আটক করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

চুকনগর বাজার এলাকায় মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ডুমুরিয়া থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাজার এলাকা এ অভিযানে আটকরা হলেন ট্রাক চালক সাতক্ষীরা সদরের শেখ কামরুল ইসলাম কবির (৩৬) এবং একই এলাকার মো. লুৎফর রহমান (৩৭)।

ট্রাকটিও আটক করা হয় বলে তিনি জানান।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার উপস্থিতিতে থানায় জব্দ করা কাপড়ের তালিকা প্রস্তুত করা হয়।

আটক কাপড়ের আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানান ওসি।