২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়েরই এক অবসরপ্রাপ্ত চিকিৎসক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 09:12 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুর রহমান চৌধুরীর (৬২) বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে হলেও অবসর নেয়ার পরও ক্যাম্পাসেই বসবাস করতেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন জানান, স্টেশনে ট্রেনের ইঞ্জিন সরানোর সময় লাইনের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ডা. রফিক।

এ সময় অসতর্ক অবস্থায় ইঞ্জিনের ধাক্কায় পড়ে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

নায়েক বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় রফিকুর রহমানের বাঁ পা ও হাত কাটা যায়।

পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান এই চিকিৎসক।