২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় ঈমাম নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক ঈমামের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 09:51 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার বিকালে শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে করিম হাওলাদারকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে যায়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়ে বলে পুলিশ জানিয়েছে।

মুন্সীগঞ্জ সদরের মধ্য কেওয়াড়া গ্রামের বাসিন্দা করিম ঢাকার মহাখালী চৌধুরী বাজার মসজিদের ঈমাম ছিলেন। মাদারীপুরের চন্দীবর্দী আহমাদাবাদে তিন দিনব্যাপী একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন তিনি।

শিবচর থানার ওসি মাসুদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে শিবচরের হাজী শরীয়ত উল্লাহ সেতু এলাকায় মহাসড়ক পারাপারের সময় করিম হাওলাদারকে (৬০) একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়।