২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বরগুনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বরগুনা সফর করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

প্রধানমন্ত্রী জেলার বামনা ও তালতলীতে বেশকিছু স্থাপনার বিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন তার প্রটোকল অফিসার শেখ আকতার হোসেন।

আকতার হোসেন বলেন, বেলা ১১টায় বামনায় জনসভায় অংশ নেয়া ছাড়াও পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর, কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পটুয়াখালী শিশু একাডেমি কমপ্লেক্স ভবন এবং বাউফল সাব-রেজিস্ট্রি অফিস ভবনের উদ্বোধন করবেন।

এ ছাড়াও কলাপাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, বাউফল থানা ভবন ও কলাপাড়া শের-ই বাংলা নৌঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এরপর বেলা ৩টার দিকে তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন তিনি।

পরে আরো কয়েকটি স্থাপনার ভিত্তিপ্রস্ত স্থাপন করবেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর বলেন, প্রধানমন্ত্রী সোনাকাটা-তালতলী-আমতলী সড়ক উন্নয়নসহ ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও তালতলীর টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে ইকো-ট্যুরিজম সুযোগ বৃদ্ধিকরণ প্রকল্পসহ ১৭টি প্রকল্পের উদ্বোধন করবেন।