২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ‘মাদক ব্যবসায়ী’ খুন

লক্ষ্মীপুর সদরে এক ‘মাদক ব্যবসায়ী’ খুন হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার বিকালে পার্বতীনগর ইউনিয়নের অবিরখীল গ্রামে এ ঘটনায় নিহত শরিফুল ইসলাম (২৭) চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, শরিফুলের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় চারটি মামলা রয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, আধিপাত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে একই এলাকার রিপন ও বাশার বাহিনীর সঙ্গে তার দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছে।

এই ঘটনার জের ধরে শরিফুল ইসলামকে তারা জবাই করে হত্যা করতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

শরীফুল ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।