২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০

পাবনার সাঁথিয়া উপজেলায় ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার আফরা গ্রামে এ সংঘর্ষে আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। 

সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ধান কাটাকে কেন্দ্র করে কাজী লাল ও নিকবার হোসেন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে বলে পুলিশ জানায়।

আহতদের মধ্যে রয়েছেন নিকবার হোসেন (৪২), কালু প্রামানিক (৫০), কাজী লাল (৪৫), তায়জাল হোসেন (৫২), আফজাল (৩৫) ও ফজলুর (৪২), শাহিনুল ইসলাম (৪০), আব্দুল আজিজ সরদার (৫৫) ও ছানু প্রামানিক (৪৫)।

বাকিদের নাম জানাতে পারেনি পুলিশ।