ওয়ারফেইজের ভোকাল মিজান গ্রেপ্তার
নারী নির্যাতনের মামলায় গানের দল ‘ওয়ারফেইজ’ এর প্রধান ভোকালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মামুনুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে মিজান রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়।
মামুনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানের বিরুদ্ধে এক নারী চট্টগ্রামের পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা করেছিলেন।
“মহিলার অভিযোগ ছিল, মিজান তাকে বিয়ের প্রলোভন দেখিয়েও বিয়ে করেননি।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই মামলায় এজাহারভুক্ত থাকায় মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।
