২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস মেলায় গিয়ে ধর্ষণের শিকার

দিনাজপুরের কাহারোলে কান্তজীউ মন্দিরে রাস মেলায় গিয়ে এসে তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 07:04 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

রোববার গভীর রাতে এই ঘটনার পর পুলিশ মেলা প্রাঙ্গণ থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে।

কাহারোল থানার ওসি মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুরের গঙ্গাচড়া উপজেলার এই তরুণী তার ভগ্নিপতির সঙ্গে রোববার সন্ধ্যায় কান্তজীউ মন্দির প্রাঙ্গণে রাস মেলা দেখতে আসেন।

রাত আড়াইটার দিকে কাহারোলের কান্তনগর গ্রামের ফাইজুদ্দিনের ছেলে একরামুল হক ও নয়াবাদ আসামপাড়া গ্রামের গোফরানের ছেলে রহিমউদ্দিনসহ ৫/৬ জন নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মেয়েটিকে এবং ভগ্নিপতিকে মেলার অদূরে একটি স্কুলে নিয়ে যায়।

পরে দুজনকে আলাদা করে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

মেয়েটি এ ঘটনা ভগ্নিপতিকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। পুলিশ রাতেই মেলা প্রাঙ্গণ থেকে একরামুল ও রহিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

ওসি আরো বলেন, মেয়েটি বাদী হয়ে সোমবার কাহারোল থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেছেন।