২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির চা বাগানে গলা কাটা লাশ

চট্টগ্রামের ফটিকছড়ির একটি চা বাগান থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

নিহত আবু কালাম (৪৫) হারুয়ালছড়ির বড়বিল এলাকার বাসিন্দা।

ভুজপুর থানার ওসি মো. কবীর হোসেন জানান, সোমবার বেলা দেড়টার দিকে হারুয়ালছড়ির পাহাড়ি এলাকার ‘রাঙাপানি চা বাগান’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “সকালের দিকে এলাকাবাসী চা বাগানের একটি বিল থেকে কালামের খণ্ডিত দেহ উদ্ধার করে এবং মাথাটি পাওয়া যায় বিলের প্রায় ৫০ গজ দূরে।”

সকালে খবর পেলেও ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছতে পুলিশের দুপুর গড়িয়ে যায় বলে জানান তিনি।