চট্টগ্রামে আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই
চট্টগ্রামে একটি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম রাপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) পাশের একটি বস্তিতে আগুন লাগে বলে দমকল বাহিনী জানায়।
চট্টগ্রাম দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় শতাধিক ঘড় পুড়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
“দমকল বাহিনীর তিনটি ইউনিটের ছয়টি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।”
রান্নার চুলা থেকে অগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।
