২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে দুই যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার  কসবা উপজেলায় নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার সন্ধ্যার পর সালদা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এর মধ্যে একজনের দুপা বাঁধা অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের আনুমানিক বয়স ৩০ বছর হবে জানিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃতদের চেহারা আদিবাসীদের মতো হওয়ায় ধারণা করছি লাশগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ভেসে এসেছে।”