গাইবান্ধায় সোমবার হরতাল
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে গাইবান্ধায় সোমবার আধাবেলা হরতাল ডেকেছে সংগঠনটি।
রোববার সন্ধ্যায় শহরের ডিবি রোড ফকিরপাড়া এলাকায় এক সমাবেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন জেলা ছাত্রদল সভাপতি আতিক হাসান রনি।
এর আগে হরতালের সমর্থনে শহরে মিছিল করা হয়। মিছিল থেকে ঢাকা-রংপুর মহাসড়কে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, মহাসড়কের পলাশবাড়ি উপজেলা শহরের চৌমাথায় হাতবোমা বিস্ফোরণের খবরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ছাত্রদলের কর্মীরা পালিয়ে যায়।
