২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি, মামলা

ফেইসবুকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আপত্তিকর ছবি দেয়ার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এ মামলায় উপজেলার উত্তর সুল্লকিয়া গ্রামের মাহমুদুল হকের ছেলে রুবেল (২৫) আসামি করা হয়।

তবে, রুবেলকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, রামচরণ বাজারের কম্পিউটার দোকানদার রুবেল শুক্রবার রাতে তার ব্যবহৃত ল্যাপটপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রীর আপত্তিকর দুটি ছবি তার ফেইসবুকে পোস্ট করেন।

বিষয়টি জানার পর রাতেই পুলিশ তার দোকান থেকে ল্যাপটপটি জব্দ করে। এর আগে রুবেল পালিয়ে যান।