২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

নিহত সার্থক মণ্ডল (৭০) দামুড়হুদা উপজেলায় পীরপুরকুল্লা গ্রামের মৃত ফকির মণ্ডলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব জানান, শনিবার সকাল ৬টার দিকে সার্থক মণ্ডল মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী রবজেলের ছেলে নজরুল ইসলাম ও আজিজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম তার পথরোধ করে।

ওসি আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল ক্ষিপ্ত হয়ে সার্থক মণ্ডলের চোয়ালে হাত দিয়ে জোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শহিদুলের পরিবারে অভিযোগ, শুক্রবার বিকালে ছেলেদের নিয়ে সার্থক মণ্ডল তাদের জমি থেকে চুরি করে ধান কেটে নিয়েছে।