সাভারে পথচারীকে চাপা দেয়ার পর বাসে আগুন
সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক পথচারী নিহতের ঘটনায় ওই বাসে ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় বাসের পাঁচ যাত্রীও আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে পাবনাগামী একটি বাস মো. সবুজ (২৫) নামে এক পথচারীকে চাপা দেয়।
এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিনির্বাপক বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি পুড়ে যায়।
ভাংচুরের সময় কাঁচের টুকরো লেগে বাসের ভিতেরে থাকা অন্তত পাঁচ যাত্রী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
