২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় ২ সেনা সদস্য নিহত

গাজীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 07:04 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার হালডোবা এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কর্পোরাল জয়ন্ত দাস (৪২) ও সৈনিক সাইফুল ইসলাম (৩৫)।

আহত সৈনিক মো. সাদিককে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. রেজাউল করিম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই তিন সৈনিক রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে একটি মোটরসাইকেলে করে রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।

পথে  উপজেলার হালডোবা সেতুর পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

তিন সেনাই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলেও রেজাউল করিম জানান।