২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন

হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোববার অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

পরিবর্তিত সময় অনুযায়ী ওই দিনের পরীক্ষা হবে পরদিন সোমবার, একই সময়ে।

বৃহস্পতিবার বিকালে ভর্তি কমিটির সচিব এবং বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সোমবারের ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিবর্তিত সময় অনুযায়ী সোমবার সকালে ‘সি-১’ ও বিকালে ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ নভেম্বর সকালে ‘এইচ’ ইউনিট ও বিকালে অনুষ্ঠিত হবে ‘জি’ ইউনিটের পরীক্ষা।

বিরোধী দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার সকালে নগরীর এনায়েত বাজার মোড় থেকে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্করকে।

এর প্রতিবাদে  রোববার চট্টগ্রাম নগরীতে সকাল সন্ধ্যা হরতাল ডাকে নগর বিএনপি।