২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের ধর্ষণ সইতে পারলেন না বাবা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক পাহাড়ি কিশোরী ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করেছেন তার বাবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া ত্রিপুরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় কয়েকজন তরুণ মঙ্গলবার রাতে ১৫ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করে। পরদিন রাতে তার বাবা অনিন্দ্য ত্রিপুরা (৪০) বিষপানে আত্মহত্যা করেন বলে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান।

ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিদের মধ্যে আলাউদ্দিন ও জয়নাল আবেদিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসআই শফিকুল বলেন,  মঙ্গলবার রাতে ওই কিশোরী ঘর থেকে বের হলে কয়েকজন  তরুণ তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার অনিন্দ্য ত্রিপুরা বাদি হয়ে একটি মামলা করেন।রাতে তিনি বিষপান করেন।

অন্যের জমি চাষ করে সংসার চালাতেন অনিন্দ্য ত্রিপুরা। তার তিন ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ধর্ষিতা মেয়েটি পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ।

“মেয়ে ধর্ষিত হওয়ায় মানসিক আঘাত থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে,” বলেন এসআই শফিকুল।

অনিন্দ্যর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।