হরতালে বিস্ফোরণে আহত এক ব্যক্তির মৃত্যু
বিরোধী দলের হরতালের মধ্যে ফেনীর ফুলগাজীতে বিস্ফোরণে আহত আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশেমকে বুধবার রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
তবে ঠিক কীভাবে তিনি আহত হয়েছিলেন তা নিয়ে পরিবার ও পুলিশের পক্ষ থেকে দুই ধরনের তথ্য পাওয়া গেছে।
নিহতের ছেলে নুরুল আফছার বলছেন, তার বাবা একজন কৃষক। মঙ্গলবার বিকাল ৩টার দিকে রিকশায় করে ফুলগাজীর মুন্সীরহাটে যাওয়ার সময় হরতালকারীদের ছোড়া পেট্রোল বোমায় তিনি দগ্ধ হন।
অন্যদিকে ফুলগাজী থানার ওসি সৈয়দুল মুস্তফার দাবি, কাশেমের ছেলে ‘মিথ্যা’ বলেছেন।
“কাশেম স্থানীয় একটি ধানক্ষেতের পাম্প ঘরে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন। এরপর স্থানীয় একটি ক্লিনিকেও চিকিৎসা নেন। কিন্তু এরপর ঢাকা চলে যাওয়ায় পুলিশ তাকে খুঁজে পায়নি।
