২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে বাসে আগুন

বিরোধী দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের শেষ সময়ে রাজধানীর কমলাপুরে একটি বাসে আগুন দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 08:06 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এ আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস জানায়।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, এস আলম পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

গাড়িটি কমলাপুর রেলওয়ে হাসপাতালে সামনে দাঁড়ানো ছিল বলে তিনি জানান।