২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি শিবিরের সভাপতিসহ আটক ৩

ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার দুপুরে সদর উপজেলার ভাবখালী গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এরা হলেন-বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এরশাদুল হক সরকার, বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সাদ্দাম ও ভাবখালী ইউনিয়ন শিবির নেতা আব্দুল্লাহ আল মাকসুদ।

কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে  দুপুরে ভাবখালী গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতরা স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাকসুদের বাড়িতে লুকিয়ে ছিল জানিয়ে তিনি আরো বলেন, হরতালে নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।